হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শাহরাস্তিতে র‍্যালি

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক র‍্যালিটির নেতৃত্বে ছিলেন।

র‍্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শাহরাস্তিবাসীর স্বপ্ন পূরণ করেছেন। দায়িত্ব নেয়ার দুমাসের মধ্যে তিনি মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক।

সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এতে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপনের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজী প্রমুখ।

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক একনেকে অনুমোদন, জামায়াত এমপির কৃতজ্ঞতা

তথ্য দিন, উন্নয়নের দায়িত্ব আমার: এমপি মোবাশ্বের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

কিশোর গ্যাং ‘বিকেজি’-এর লিডার ছাব্বির আটক

খাগড়াছড়িতে সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল