হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে নিখোঁজের দু’দিন পর কৃষকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানয়লা ইউনিয়নের সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়ার ৪৮ ঘণ্টা পর নিখোঁজ কৃষক শামসুল আলমের (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে খালে তার লাশ ভেসে উঠে। শামসুল আলম উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার বাঁচা মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে গরু নিয়ে সাঁতরিয়ে বাড়ি ফেরার পথে খালের পানির প্রবল স্রোতে ডুবে যান কৃষক শামসুল আলম। পরদিন শনিবার সকালে রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বিকেলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রাণপণ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে না পেরে পরিত্যক্ত ঘোষণা করেন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শামসুল আলমের কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করে। রোববার বিকেলে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু