হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জ উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আতিকুর রহমান নগরী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশন আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ৪৫০ জন মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়। এরআগে গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভূঞা উপজেলার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর আবদুল মান্নান, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনাল কুমিল্লার জেলা জজ শফিকুল ইসলাম, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

এ সময় প্রথম পুরস্কার হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবরার ফায়াজের হাতে ল্যাপটপ ও অপর ৪৪৯ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ