হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অবৈধভাবে আসা ১২টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরু গুলো জব্দ করা হয়। জব্দকৃত গরু গুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়ন -এর অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পেয়ে বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতে চোরাচালান-বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু গুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

আটককৃত গরু গুলো চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খাগড়াছড়ি বিজিবির ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

যুদ্ধ কেড়ে নিল প্রাণ: শেষবারের মতো দেখার অপেক্ষায় স্বজনরা

চারদিন পর হাসপাতালের লিফটের নিচে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ

এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকালে বিএনপির শোক

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক