হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়স্ক এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়ার বাহুলী রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে সকাল ১১টা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, ওই নারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে এসে এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেললাইনের পাশে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

স্থানীয়দের ধারণা, প্রতিদিনের মতো ভোর ও সকালে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে। এসব ট্রেনের যেকোনো একটির নিচে কাটা পড়েই ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় লোকজন জানান, গত তিন দিন ধরে ওই নারীকে আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। এমনকি বৃহস্পতিবার বিকেলেও তাকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রেলগেটের গেটম্যান মো. হানিফ জানান, ওই নারীর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ঘটনাস্থল রেলগেট থেকে কিছুটা দূরে হওয়ায় বিষয়টি প্রথমে তাদের চোখে পড়েনি। সকালে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, ইতিমধ্যে রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবহিত করা হয়েছে। তবে কোন ট্রেনের নিচে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ