হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার-৪: পঞ্চমবারের মতো বিজয়ী শাহজাহান চৌধুরী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে পঞ্চমবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট।

উখিয়া উপজেলায় ৫৪টি কেন্দ্রে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ১১ ভোট এবং নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ৫৮ হাজার ৯৩৯ ভোট। অন্যদিকে, টেকনাফ উপজেলার ৬১টি কেন্দ্রের ফলাফলে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৬২ হাজার ৩৩৭ ভোট এবং নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ৬১ হাজার ১০৪ ভোট।

পোস্টাল ব্যালেটে নিবন্ধিত ভোটার ছিলেন ৩ হাজার ৮৬৬ জন। এর মধ্যে বৈধ ভোট প্রদান করেছেন ২ হাজার ৫৫০ জন এবং বাতিল হয়েছে ৩৬টি ভোট।

প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত ফলাফল শিট অনুযায়ী পোস্টাল ব্যালেটে নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট এবং শাহজাহান চৌধুরী পেয়েছেন ৫৬১ ভোট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজয়ী প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের জনগণ আমাকে পঞ্চমবারের মতো যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি উখিয়া-টেকনাফের সাধারণ মানুষের বিজয়। আমি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে এ জনপদের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিনিধি হিসেবে আমি কাজ করব। নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

চট্টগ্রাম বন্দরে অলস ভাসছে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে প্রতি বর্ষায় ডুবছে সেই ২৫ এলাকা

জবরদখলের জমিতে নিজাম হাজারীর বিলাসবহুল বাগানবাড়ি

পাহাড়ধসে দুই জেলায় মৃত্যুর মিছিল

বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে বিজিবি

বাঁশখালীতে আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে

গোমতীর দুই পাড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাজেকে আটকাপড়া ৭৮ পর্যটক ফিরলেন বিশেষ ব্যবস্থায়