হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার দিবাগত গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দীনেশগুঞ্জ এলাকায় জামায়াতের স্থানীয় নির্বাচনি অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় জামায়াত সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মাও. বোরহান উদ্দিনের নির্বাচনি অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে অফিসের আসবাবপত্র ও নির্বাচনি প্রচারের একটি অটোরিকশা পুড়ে যায়।

এ ঘটনায় নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা মো. বোরহান উদ্দিন বলেন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে রাতের আঁধারে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান শনিবার দুপুর আড়াইটার সময় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে কারা জড়িত এটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। তদন্ত চলমান রয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম