হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী সিন্ডিকেট ভেঙে প্রকৃত রিকশাচালকদের লাইসেন্স দাবি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে টেংকের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া, রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে যায়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

এসময় বক্তারা আরো বলেন, সম্প্রতি নতুন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স রিনিউ করা হচ্ছে। অথচ আমরা দীর্ঘদিন ধরে পূর্বে দেওয়া লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে আসছিলাম। কারণ ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেয়া হয়েছে তা প্রকৃত রিকশা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে আওয়ামী লীগ দলীয় নেতাদের লাইসেন্স দিয়েছে। আমরা চাই ব্যাটারিচালিত অটোরিকশার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার