হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোর সন্দেহে ৩ কিশোরকে মারধর, নিহত ১

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রিহান উদ্দিন মাহিন (১৫)। তিনি স্থানীয় সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে হামলাকারীরা জোর করে নিচে নামিয়ে আনেন। এরপর ব্রিজের ওপর বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মারা যান মাহিন। গুরুতর আহত অপর দুই কিশোর মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

আহতদের পরিবারের দাবি, মানিক ও রাহাত কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত ছিল না। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। নিরীহ কিশোরদের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “কয়েকজন কিশোরকে স্থানীয় কিছু যুবক চোর সন্দেহে ধাওয়া করে। পরে তাদের ধরে মারধর করা হয়। এতে মাহিন নিহত হয়, আরও দুজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।” আটক দুই যুবক বর্তমানে থানায় রয়েছে বলে জানান তিনি।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭