হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে চালের বস্তায় মিললো ৪০ হাজার ইয়াবা, আটক ১

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় চালের বস্তায় মিললো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। পাচারের সময় আটক হন যুবক রুহুল আমিন (৩০)।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ৭টায় কক্সবাজার-টেকনাফ সড়কের লাগুয়া ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযনিক দল এই অভিযান পরিচালনা করে।

আটক পাচারকারী বালুখালীর মৃত বদিউর রহমানের পুত্র। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পাকারকারীরা একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুত করার জন্য নিয়ে যাচ্ছে, এমন সংবাদ পান তারা।

এর ভিত্তিতে সন্ধ্যায় বালুখালী ক্যাম্পের প্রবেশমুখে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির একপর্যায়ে টমটমে চালের বস্তার ভিতর অভিনব কায়দায় পাচারের সময় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থাবার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার