হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদীতে ভাসছিল কোটি টাকার ইয়াবা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা আশিকুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসছে বাংলাদেশে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জেলেপাড়ায় টহল জোরদার করেন। ভোর সাড়ে ৩টার দিকে তিনজনকে সাঁতরে আসতে দেখেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীতেই তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যান মাদক ব্যবসায়ীরা। পরে নদীতে ভাসতে থাকা এসব ব্যাগে মিলেছে দুই লাখ ২০ হাজার ইয়াবা।

উখিয়ায় নিম্নমানের কাজে ধসে পড়ল সওজের ড্রেন

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা আটক

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১, ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, নড়ল না শুধু গোয়েন্দারা

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন

উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রায়পুরে ছাত্রদল নেতা জেলহাজতে

ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার