হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে চিংড়ি ঘেরে খুনের ঘটনায় ঘাতকদের স্বীকারোক্তি

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে কর্মচারীর হাতে চিংড়ি ঘের মালিকের পুত্র মোস্তফা কামাল খুনের ঘটনায় নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি ঈদগাঁও থানায় হত্যা মামলা করেন। একই দিন বিকালে ময়নাতদন্ত শেষে নিহতের দাফন সম্পন্ন হয়।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন ঘটনাস্থল থেকে আটককৃত ঘাতক সোলেমান বাদশা (২৮) ও তার পিতা- শাহীনুর মিস্ত্রি সাধনকে আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে নিশ্চিত করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মামলার সূত্র ধরেই প্রশাসন চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

প্রসঙ্গত গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী (ঘোনাপাড়া) এলাকায় মাছ ও কাঁকড়া ঘেরের লেনদেন সংক্রান্ত জের ধরে ঘের মালিক মোক্তার আহমদের ছেলে মোস্তফা কামালকে উপুর্যপুরি ছুরিকাঘাতে খুন করেন কর্মচারী একই এলাকার শাহীনুর মিস্ত্রীর ছেলে সোলায়মান বাদশাহর নেতৃত্বে ঘাতকদল। ঘটনার পরপরই জনতার সহযোগিতায় একই দিন পুলিশ ঘাতক পিতা-পুত্রকে গ্রেপ্তার করে।

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ

রামগঞ্জে ঘেরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন‎