হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা ফটকের পাশে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় তিন-চারজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান রোববার দুপুর পৌনে ১২টার দিকে বলেন, খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো আলামত পায়নি। অগ্নিসন্ত্রাস ও নাশকতাসহ যেকোনো অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও প্রস্তুত রয়েছে।

ফেনীতে গভীর রাতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে ‘ঢাকা মেইল’ ট্রেনে আগুন

মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলেই দেশ এগিয়ে যাবে

আন্দোলন নিয়ে বিভক্তি, কাটেনি অচলাবস্থা

সরাইলে জামায়াতের নতুন কমিটি, আমির এনাম খান ও সেক্রেটারি জাবেদ

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা ছুড়ে আগুন

কুমিল্লার মেঘনায় ঝোপের দখলে নদী, সংকটে দেশীয় মাছ

বেগমগঞ্জে এক হাজার হাফেজকে সংবর্ধনা দিতে আন্তর্জাতিক মহাসম্মেলন

টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ছিনতাই

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ