হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সহ ১১ দলীয় জোট।

শনিবার বিকেল ৪টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে পালকি সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চান্দিনা বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন নীতি ও সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনোভাবেই দেশ পরিচালনা করা সম্ভব নয়।

বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জনগণ আবারও রাজপথে নেমে এসে তা বাস্তবায়ন করতে বাধ্য করবে।”

এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হাকিম ভুঁইয়া, এনসিপি চান্দিনা উপজেলার প্রধান সমন্বয়ক অভিকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং জনগণের জীবনযাত্রা সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান

বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই