হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

ছবি: আমার দেশ

‘বন্ধু বলে কথা!’—এই কথার বাস্তব উদাহরণ যেন নতুন করে দেখালেন কুমিল্লার মুরাদনগরের ৯ তরুণ। বন্ধুর কষ্টে পাশে দাঁড়াতে গিয়ে তারা যা করলেন, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।
ঘটনাটি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের। বিষয়টি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক তরুণ মাথার ত্বকের জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথা ন্যাড়া করতে হয়। কিন্তু বন্ধুর এই পরিস্থিতিতে তাকে একা থাকতে দেননি অন্যরা।
বন্ধুর কষ্টকে নিজের মনে করে গত বুধবার বিকেলে (১৫ এপ্রিল) একটি সেলুনে একে একে নিজেদের চুল ফেলে দেন আরও ৯ তরুণ। মুহূর্তেই তৈরি হয় বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।
এই হৃদয়স্পর্শী ঘটনায় অংশ নেন—কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
বন্ধুরা বলেন, ‘সজীব যাতে নিজেকে একা মনে না করে, তার পাশে আছি—এটাই বোঝাতে আমরা সবাই ন্যাড়া হয়েছি।’
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এমন বন্ধুত্ব এখন খুব কমই দেখা যায়। এটা সত্যিই অনুকরণীয়।’
বন্ধুদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সজীবও আয়োজন করেন এক ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারে বন্ধুদের জন্য আয়োজন করা হয় পুরস্কার বিতরণী।
লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস আর তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। বাকি সবাই পান উপহার হিসেবে হাতঘড়ি।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল