হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর সমুদ্রে দুই আর্টিসানাল ট্রলিং বোট, ১০০০ কেজি মাছসহ ধরা ৩৪ জেলে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং ও এক হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ও সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। ওই সময় জব্দ করা বোট তল্লাশি করে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও এক হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়।

এই কোস্ট গার্ড কর্মকর্তা জানান, পরে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দ করা আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং মুচলেকা নিয়ে মালিকপক্ষের নিকট বোটটি হস্তান্তর করা হয়। এছাড়াও অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

সিয়াম-উল-হক বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭