হোম > সারা দেশ > চট্টগ্রাম

আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম (৭৫) রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকার বাসিন্দা। তিনি আলী মোহাম্মদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আছিয়া বেগম ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় আছিয়া বেগমকে হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার বাম কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার এসআই জিয়াইর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে। দুর্ঘটনায় জড়িত সিএনজিচালক ও গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে থানায় রয়েছে। সিএনজিচালিত অটোরিকশার চালক হিসেবে আজিজুর মিয়া (৩০)-এর নাম জানা গেছে। তিনি বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা এবং বরকত উল্লাহর ছেলে।

জেডএম

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না