হোম > সারা দেশ > চট্টগ্রাম

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, ৩ দিনের রিমান্ডে কনস্টেবল অমি দাশ

চট্টগ্রাম ব্যুরো

অমি দাশ

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া গোপন বক্তব্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইন-১৯২৩-এর মামলায় অমি দাশকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, গত ১২ আগস্ট রাত আটটায় খুলশী থানায় কর্মরত থাকা অবস্থায় অমি দাশ তার কাছে থাকা বেতারযন্ত্র থেকে সিএমপি কমিশনারের কৌশলগত বক্তব্য ভিডিও করে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়াও কৌশলগত আভিযানিক তথ্য ফাঁস হয়ে যায়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম