হোম > সারা দেশ > চট্টগ্রাম

অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না : শিক্ষামন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

ছবি: আমার দেশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে আমাকে সংবর্ধনা বা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো যাবে না।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় উপজেলা পরিষদে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। রাস্তায় এসে আমাকে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই তোমাদের সঙ্গে স্কুলে গিয়ে দেখা করব, কথা বলব।’ এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি শিথিল করা হয়নি। এটি ধাপে ধাপে করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

একই দিনে শিক্ষামন্ত্রী কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানায় চেক বিতরণ এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে চেক ও হুইলচেয়ার বিতরণ করেন। পরে কচুয়া প্রাথমিক শিক্ষক ও বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি