হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বক্সের সামনের কিছু অংশ পুড়ে যায়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছেন। এতে বাইরের কাগজজাতীয় কিছু অংশ পুড়ে গেলেও ভেতরের অংশ অক্ষত রয়েছে। ঘটনার ঠিক কিছুক্ষণ আগে আমরা মুরাদপুর থেকে বহদ্দারহাটমুখী টহলে ছিলাম। এর মধ্যেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা আগুন দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে রাত জেগে স্বেচ্ছাসেবক দলের পাহারা

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদ খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির

ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে আসছেন দেশ-বিদেশের বরেণ্য আলেমরা

ইয়াবা উদ্ধার, যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার