হোম > সারা দেশ > চট্টগ্রাম

আড়াই লাখ টাকা ও ৪ ভরি সোনাসহ ভিক্ষুকের ছদ্মবেশী চোর আটক

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের ছদ্মবেশী এক পেশাদার মহিলা চোরকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার রাত ২টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে অভিযান পরিচালনা করে তল্লাশি চালিয়ে আড়াই লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ উদ্ধার এবং তসলিমা আক্তারকে আটক করা হয়।

আটক তসলিমা আকতার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তসলিমা আকতার ভিক্ষুকের ছদ্মবেশী পেশাদার মহিলা চোর। তিনি ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতেন। গত ২১ আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামে এক প্রবাসী মহিলার স্ত্রীর ব্যাগ থেকে সুকৌশলে প্রায় দু’ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পরে ২৫ আগস্ট ভুক্তভোগী অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তসলিমা আকতার নামে এক পেশাদার মহিলা চোরকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম