হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদলের সম্মেলনে বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন যুবদলের সম্মেলনে বাধা দেয়ার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলীমকে শোকজ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, আব্দুল আলীম যুবদলের সম্মেলনে অযথা বাধা সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কাজ করেছেন, যা দলের গঠনতন্ত্রের পরিপন্থী। আগামী ২ কার্যদিবসের মধ্যে তাকে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানান, স্বেচ্ছাসেবক দলের নেতার এমন বাধা প্রদান সম্পূর্ণ অসাংগঠনিক। তাই বিষয়টি দক্ষিণ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতাদের জানানো হয়েছিল। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন জানান, জবাব পাওয়ার পর আব্দুল আলীমের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম