হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের খালপাড় এলাকায় টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। এ আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও মালামালসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎শনিবার বিকেলে পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা বাইরে গেলে ঘরে একা ছিলেন রানি আক্তার। এসময় তিনি চুলার আগুন ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করছিলেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ টাকা। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রায়পুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

‎বাড়ির মালিক পানবাজার এলাকার বাসিন্দা লিটনের স্ত্রী রুবিনা বেগম বলেন, দুই বছর আগে রানিদের কাছে ঘরটি ভাড়া দিয়েছিলাম। টিকটক করতে গিয়ে আগুন লেগে পুরো ঘর পুড়ে গেছে।

‎রানির ভাই মিরাজ বলেন, আমার বোন টিকটক করত, এটা সত্য। আজ টিকটক করতে গিয়েই আগুন লাগে। আমি ও মা তখন বাসায় ছিলাম না। বিদেশ যাওয়ার জন্য জমিয়ে রাখা নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

‎রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

পাহাড় কেটে ডেকে আনা দুর্যোগ

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‍বন্যায় বিপর্যস্ত পেকুয়া, চুলায় জ্বলছে না আগুন

রাউজানে টানা বর্ষণে জ্বলছে না চুলা, বিশুদ্ধ পানিরও অভাব

জ্বালানি ছাড়াই শক্তি উৎপাদন সুহাইলের

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

আজ ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'প্রতিরোধ দিবস'

জুলাইকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় এসেছে: হাসনাত আবদুল্লাহ

সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ