হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারের ঈদগাঁওয়ে গরু ডাকাতি

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গরু ডাকাতি করেছে একদল সশস্ত্র বাহিনী। রোববার গভীর রাত একটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার নুরুল আলম উক্ত এলাকার শরাফত আলীর ছেলে ।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, রাতে সশস্ত্র ডাকাত দল তার গোয়াল ঘরে হানা দিয়ে গরু তাদের আনা গাড়িতে তুলতে শুরু করে। ঘরের ভেতর থেকে এটি বুঝতে পেরে ছেলে জয়নাল আবেদীন বের হলে ডাকাতরা তাকে মারধর করে। পরিবারের সদস্যদের অব্যাহত চিৎকারে টানা ১০/১৫ মিনিট গুলি বর্ষণ করে দু'টি গরু লুট করে মহাসড়কের দিকে চলে যায়। এসময় ডাকাতদলের সাথে মোটরসাইকেলও ছিল।

তিনি ক্ষোভের সাথে জানান, থানা থেকে তার এলাকায় পৌঁছাতে ১০/১৫ মিনিট লাগে। সংবাদ পাওয়ার দুই ঘণ্টা পর পুলিশ পৌঁছে। এদিকে জেলা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান , সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পুর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত কিছু অপরাধীর ছত্রছায়ায় নিয়মিত মিয়ানমারে গরু পাচার হয়। এরাই এ গরু ডাকাতির ঘটনায় জড়িত।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার