হোম > সারা দেশ > চট্টগ্রাম

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের চিকিৎসা নিতে আসা রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া ডাক্তারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাকে বদলির আদেশ দেয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান নিশ্চিত করেছেন।

গত ৮ এপ্রিল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছরের শিশু আলিফাকে ভুল করে অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ। এরপরই ডাক্তারের সাথে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে রোগীর স্বজনরা শাহরাস্তি প্রেসক্লাবে এসে উক্ত ডাক্তারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন ।

বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে গেলে ১৫ এপ্রিল তাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান, জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়ার কারণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফকে সন্দ্বীপে বদলি করা হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেনীতে ১৯৩৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা

সিআরবিতে নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেব না: মেয়র শাহাদাত

নবীনগরে এলপিজি গ্যাসের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান