হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্যাসিবাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মজনুর

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় সিদ্ধান্ত নেয়া হবে। বহু দল প্রেমিক বড় নেতা বহিষ্কার হয়েছে। ফ্যাসিবাদীরা দলে ঢুকে দলের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, ভাঙন ধরাতে চায়। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

বুধবার সকালে স্টেশন রোডে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দল নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা দশটি আসনও পাবে না। ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার আসন। এ আসনের জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে।

উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ।

উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

এনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবে

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত