হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়নপত্র সংগ্রহ, ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন আলোচিত রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীবের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়বেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম নেয়ার সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এতো বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে।

স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চই নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।

‘শাওনের মতো মানুষকে বহিষ্কার করলে বুঝতে হবে বিএনপি বদলে গেছে’

পরীক্ষায় উত্তরপত্র না দেখানোয় সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা

তনু হত্যায় আরেক সন্দেহভাজনের সন্ধান

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

সরকার ‘নির্লজ্জভাবে’ স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যে যাত্রা শুরু করেছে

চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগে ডেপুটি সিভিল সার্জনসহ সাতজনকে বদলি

আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

রামুতে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১