হোম > সারা দেশ > চট্টগ্রাম

চ্যালেঞ্জ মোকাবিলায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ

শাহজাহান চৌধুরী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত ও শুদ্ধ রাজনৈতিক চর্চার অঞ্চল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, তারা দলে থাকলে সরে দাঁড়ান। ইয়াবা ব্যবসায়ীদের কোনো স্থান আমাদের দলে নেই। আমরা একটি পরিচ্ছন্ন ও আদর্শ উখিয়া-টেকনাফ গড়তে চাই।”

গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা বিএনপি আয়োজিত ‘শোকরানা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তাঁর বক্তব্যে মাদকবিরোধী অবস্থান যেমন ছিল দৃঢ়, তেমনি ছিল দলীয় শুদ্ধি ও ঐক্যের আহ্বান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দল কোনো এক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। “নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি হচ্ছে। আমি না থাকলেও দল এগিয়ে যাবে। বরং অনেকেই আছেন, যারা আমাদের চেয়েও দক্ষভাবে নেতৃত্ব দিতে পারবেন।” বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

টেকনাফ বন্দর প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য ও কালোবাজারি ঠেকাতেই বন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে যারা অতিরঞ্জিত সমালোচনা করে বন্ধের অপচেষ্টা চালিয়েছেন, তাদের পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। তাঁর মতে, খুব শিগগিরই বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম গতি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

এদিকে মাদকবিরোধী এই কড়া অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের মতে, প্রকাশ্য এমন বার্তা দলে অনুপ্রবেশকারী অসাধু ও সুযোগসন্ধানীদের জন্য স্পষ্ট সতর্কসংকেত।

উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সেলিম সিরাজী বলেন, দলের অবস্থান পরিষ্কার—মাদক কারবারিদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হন শাহজাহান চৌধুরী। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে।

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় সরকারি রাস্তা বন্ধ করে দুই ভাইয়ের দেয়াল নির্মাণ

‘জুলাই-আগস্ট’ গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন কন্যা