হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই স্মরণে কুবি শাখা ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বালন

প্রতিনিধি, কুবি

ছবি: আমার দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সূচনার প্রথম দিনের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোমবাতি প্রজ্বালন ও দ্রোহের গানের আয়োজন করেছে ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা জুলাই আন্দোলনে আহত ও অংশগ্রহণকারী সব সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রশক্তির নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও এনসিপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সংগঠক নাবিদ নওরোজ শাহ এবং জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংগঠন নাঈম ভূঁইয়া অংশ নেন।

অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও আন্দোলন সামনে এগিয়ে নেওয়ার সাহস জুগিয়েছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই বছর আগে ৪ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে রাজপথে নেমেছিলেন।’

তিনি আরও বলেন, ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর প্রথম পুলিশ গুলি চালায়। এতে শিক্ষার্থীরা আক্রান্ত হলেও তারা দমে যাননি, বরং এ ঘটনাই আন্দোলনকে আরও বেগবান করে। পরবর্তীতে ‘বাংলা ব্লক’সহ বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আন্দোলনের তীব্রতা আরও বাড়ে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা অঞ্চল তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলন ছিল না; এটি সারা দেশের ছাত্র-জনতাকে সম্পৃক্ত করেছিল। সেই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪ জুলাই কুবির শিক্ষার্থীরা কোটবাড়ী বিশ্বরোড অবরোধের মাধ্যমে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। বিশেষ করে ১১ জুলাইয়ের ঘটনাকে স্মরণ করতেই হয়, যা ইতোমধ্যে ‘কুমিল্লা প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কোটবাড়ী বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন।

এমএইচ

রামুতে মিনিবাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ইলিশের উৎপাদন কমছে, বাড়ছে দাম

ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ স্থাপনা রেখে খাল খননের অভিযোগ

ফটিকছড়িতে ট্রলি উল্টে চালক নিহত

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : সমাজকল্যাণ মন্ত্রী

গাছ কাটা নিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

দুদকের ভেতরেই দুর্নীতি সবচেয়ে বেশি: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে: জামায়াত এমপি

মাদক সেবন নিয়ে বিরোধে বন্ধুকে গুলি করে হত্যা