হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে এবং একই সঙ্গে পৌর সভাপতি-সম্পাদককে বহিষ্কার করা হয়।

জানা গেছে, সাংগঠনিক ইউনিট সমূহে সঠিক তদারকিতে ব্যর্থতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করায় ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সেই সঙ্গে বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে বিষয়টি নিয়ে রোববার আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কেন্দ্রীয় কমিটির নজরে আসে।

এমই

পৌনে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

৩০ কোটি টাকার মাদকসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার

জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের অবরুদ্ধ

মুচলেকা দিয়ে ১২ ঘণ্টা পর মুক্তি পেলেন বিএনপি নেতা

সীতাকুণ্ডে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদ

নোয়াখালীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রাঙামাটিতে ১৪৪ ধারা

১৯ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা যুবক আটক

র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার ৮ আসামি গ্রেপ্তার

স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে শ্লীলতাহানি