হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে: শামীম

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

চব্বিশের জুলাই থেকে আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।

সোমবার দুপুরে হাতিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি হাতিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনো স্থান হবে না বলেও ঘোষণা করেন।

শামীম বলেন, ‘যারা জনগণের অধিকার খর্ব করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিহত করব। হাতিয়ার যাতায়াত ব্যবস্থা, নদীভাঙন ও পর্যটন খাত অবহেলিত অবস্থায় রয়েছে। বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হবে।’

এ সময় তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়— আমরা সবাই বাংলাদেশি। ছাত্র সমাজ সবসময় গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২৪ জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, সাবেক সভাপতি মো. আলাউদ্দিন রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মাজিদ নিশান, পৌর বিএনপির সাবেক সভাপতি প্রফেসর মোকাররম বিল্লাহ সাহাদাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাসান, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম