হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

অভিনব শপথ

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিনব শপথের মাধ্যমে মাদক ছাড়ার অঙ্গীকার করেছেন দেবনগর নামে একটি গ্রামের লোকজন। তারা গ্রামের মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার শপথ গ্রহণ করেছেন।

এই অভিনব ঘটনা ঘটেছে শুক্রবার রাত ৯টায় এশার নামাজের পর উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৮নং ওয়ার্ড দেবনগর গ্রামে।

এই শপথবাক্য পাঠ করান দেবনগর গ্রামের সাবেক মেম্বার বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ভোলাকোট ইউনিয়নে মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। আমাদের গ্রামের অনেকেই মাদক সেবনের সঙ্গে জড়িত। মাদক সেবনের সময় ধরা পড়ার পর আর খাবে না মর্মে অঙ্গীকার করলেও তারা পুনরায় মাদকে আসক্ত হয়ে পড়েন। তাই মাদক সেবন ও মাদক বিক্রি থেকে দূরে রাখতে এলাকার যুবক এবং উঠতি বয়সের কিশোরদের নিয়ে গ্রামের মাঝখানের মসজিদ ছুঁইয়ে এই শপথ পড়িয়েছি। তারা মসজিদ ছুঁয়ে অঙ্গীকার করেছে আর কখনো মাদক সেবন করবে না, কাউকে মাদক সেবন ও মাদক বিক্রি করতেও দেবে না।’

এ ব্যাপারে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি এবং এটিকে ইতিবাচক হিসেবেই দেখছি। এলাকার মাদকের ভয়াবহতা সম্বন্ধে ইতিমধ্যে আমি ওসি সাহেবকেও জানিয়েছি।’

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘শপথ নিয়ে কত দিন শপথ রক্ষা করতে পারে সেটাই এখন দেখার বিষয়। আমরা প্রতিদিন মাদক নিয়ে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

এমএইচ

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ