হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্যোগ উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে সচেতনতায় বিভিন্ন সংস্থা

জেলা প্রতিনিধি, বান্দরবান

ছবি: আমার দেশ

অঝোর বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দুর্গম হয়ে পড়া পথ পেরিয়েও বান্দরবানে দুর্গত মানুষের নিরাপত্তায় সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে আইনশৃংখলাবাহিনী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। দুর্যোগের ঝুঁকি উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করছেন বিভিন্ন সংস্থার সদস্যরা।

টানা কয়েক দিনের ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস ও সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হলেও থেমে নেই উদ্ধার ও সচেতনতামূলক কার্যক্রম। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পৌর কর্তৃপক্ষ এবং কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা দুর্গত এলাকায় গিয়ে মাইকিং ও সরাসরি প্রচারণা চালাচ্ছেন।

বিশেষ করে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পাহাড়ি টিলা, খাড়া ঢাল এবং নদী-খাল সংলগ্ন নিচু এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রশাসনের ঘোষিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চলে যেতে জনগণকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় দিনভর প্রচারণা অব্যাহত রয়েছে।

মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, অনেক মানুষ এখনও নিজ নিজ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন। তাই তাদের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বোঝাতে এবং জীবন রক্ষায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

দুর্যোগের এই কঠিন সময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে মাঠপর্যায়ে পরিচালিত সচেতনতামূলক প্রচারণা স্থানীয় মানুষের মধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমএইচ

বিপর্যস্ত বান্দরবানে উদ্ধার-সহায়তায় সেনাবাহিনী

চকরিয়া ও মাতামুহুরিতে নিম্নাঞ্চল প্লাবিত, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

১২ জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

রামগতিতে খেলতে গিয়ে পানিতে পড়ে ভাইবোনের মৃত্যু

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রাউজানে বৃষ্টির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে বান্দরবান স্থবির, আগাম প্রস্তুতিতে ক্ষতি কম

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত বেড়ে ৮