হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিন মামলা থেকে অব্যাহতি পেলেন চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন তিনটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা দ্বিতীয় জজ আবদুর রহমান এ আদেশ দেন।

এর আগে বাংলাদেশ সচিবালয় আইন শাখা থেকে নির্দেশিত মামলাগুলোর প্রতিবেদন গ্রহণ করেন আদালত। মামলা তিনটিই স্পেশাল ট্রাইব্যুনালের।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ জানান, এসব মামলা রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল।

মেয়র নিজে বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং জনগণের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম।’

ডা. শাহাদাত হোসেন আশা প্রকাশ করেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭