হোম > সারা দেশ > চট্টগ্রাম

চারদিন পর আরাকান আর্মি ছাড়লো পণ্যবাহী দুটি জাহাজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মি তিনটি জাহাজের দুটি ছেড়ে দিয়েছে। বাকি জাহাজটি এখনও আটকে রাখা হয়েছে। আটকের ৪ দিন পর ছাড়া পেয়ে দুটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে।

সোমবার বেলা ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর।

তিনি জানান, গত বৃহস্পতিবার তিনটি পণ্যবাহী জাহাজকে দেশটির রাখাইন সীমান্তে নাফনদীতে তল্লাশির কথা বলে আটকে দেয় আরাকান আর্মি। পর আজ সোমবার সকালে তারা দুটি জাহাজ ছেড়ে দেয়।

পণ্যবাহী জাহাজগুলোতে শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

স্থলবন্দর ও কয়েকজন ব্যবসায়ীর তথ্য মতে, আরাকান আর্মি তল্লাশি করা বড় দুটি জাহাজে ৩০ হাজারের বেশি বস্তা মালামাল রয়েছে। এর মধ্যে আচার, শুঁটকি, সুপারী, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে। এসব পণ্যের মধ্যে শওকত আলী, ওফর ফারুক, মো. আয়াছ, এম এ হাসেম, মো. ওমর ওয়াহিদসহ অনেকের মালামাল রয়েছে।

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর