হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্প থেকে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রফিক (২৯) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ডি/১৪ ব্লকের বাসিন্দা মজির আহম্মদের ছেলে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত মোহাম্মদ রফিককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, রোহিঙ্গা ক্যাম্পকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পলাতক আসামিদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্রেনে ছোড়া পাথরে দৃষ্টি হারালেন আইনজীবী

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব

মেয়রসহ চসিককে বোকা বানিয়ে মনোরেলের চুক্তি করেছিল প্রতারক

বিদ্যুতের সার্ভার বিপর্যয়ে সীতাকুণ্ডে জনদুর্ভোগ

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারে দেড় কোটি টাকা অনুদান দিল বিআরটিএ

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

চট্টগ্রাম কারাগারে মৃত নুরুল আলমের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত