হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কলেজ রোড সংলগ্ন সামিয়া স্টোরের বিকাশ এজেন্ট মো. ইব্রাহিমের কাছ থেকে জামালপুরের সেনারুল নামের এক প্রতারক বিকাশের ভুয়া মেসেজ দেখিয়ে রাত ৯টায় ১ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।

স্থানীয় ও বিকাশ দোকানদার সূত্রে জানা যায়, রাত ৯টায় ওই ব্যক্তি একটি বিকাশ নম্বর থেকে ৫০০০ হাজার টাকা উত্তোলন করতে আসেন সামিয়া স্টোরে। এ সময় ওই প্রতারক আরেক প্রতারকের সঙ্গে কথা বলা অবস্থায় বিকাশ দোকানদারের এজেন্ট নাম্বারে তিনবারে ১ লাখ টাকার কয়েকটি মেসেজ আসে। দোকানদার মেসেজটি চেক করে দেখেন ভুয়া। তাৎক্ষণিক দোকানদার ওই প্রতারককে জিজ্ঞাসা করে কত টাকা এসেছে। প্রতারক কোনো উত্তর না দেয়ায় এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ জানান, তাকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল