হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতিতে খাল থেকে ৮ ড্রাম ডিজেল উদ্ধার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ড্রামভর্তি ডিজেল - ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগতির একটি খালে ডিজেল ভর্তি আটটি প্লাস্টিক ড্রাম পড়ে ছিল। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ড্রামগুলো জব্দ করে। তবে সেগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটটি ড্রামে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ছিল বলে জানায় পুলিশ। যার বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানিয়েন। 

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আসল পাড়া গ্রামের মৎস অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশের খালের মধ্যে থেকে পরিত্যক্ত আটটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে। প্রতি ড্রামে ১৭০ লিটার করে ১৩৬০ লিটার ডিজেল ছিল।

কতিপয় অসাধু ব্যবসায়ী ডিজেলগুলো অবৈধভাবে ভোলা জেলা থেকে এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে মজুত করে রাখে। স্থানীয় শ্রমিকদের সহায়তায় পুলিশ ডিজেলের ড্রামগুলো উদ্ধার করে জব্দ করে। ডিজেলের মালিকের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম