হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগড়ে অপহরণের পর দুই মোটরসাইকেল চালককে নির্যাতন

উপজেলা প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে দুই মোটরসাইকেল চালককে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিতরা হলেন খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুসলিমপাড়ার বাসিন্দা মো. শাহাজানের ছেলে নুরুল হক (২৩) ও নুর আলমের সন্তান নাজমুল ইসলাম (১৮)।

নুরুল হক জানান, পাগলাপাড়া এলাকায় বাগান থেকে ৫০০ টাকার লিচু আনার জন্য আমার মোটরসাইকেল ভাড়া করে সজল মারমা। তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) পাগলাপাড়া লিচুবাগানে আসেন। বাগান থেকে ১০০ লিচু দেওয়ার পর তার সন্দেহ হয় এবং তৎক্ষণাৎ সন্দেহের বিষয়টি সজল মারমাকে ফোনে জানান। পরে সেই লিচু নিয়ে পুনরায় গুইমারার উদ্দেশে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে একটি সশস্ত্র উপজাতীয় গ্রুপ গাছ ফেলে মোটরসাইকেল আটকায়। ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য হিসেবে বক্তব্য দেওয়ার জন্য বাধ্য করে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে চোখ বেঁধে সারা দিন বিভিন্ন পাহাড়ে ঘোরাতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে থলিবাড়ী ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে তাদের অজ্ঞান অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফের একটি পেট্রোল পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেডএম

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবক নিহত

পরশুরাম পাইলট স্কুলের শিক্ষার্থীদের ৮২ বছর পর পুনর্মিলনী

সিন্ডিকেটের কারসাজিতে চট্টগ্রামে নষ্ট বিপুল চামড়া

‎নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার ‎

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

লালদীঘির চারপাশে ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা আসলাম চৌধুরীর

ছয় ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম নগরী