হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় দুই যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আরো অন্তত ২৫জন যাত্রী কমবেশি আহত হয়।

সোমবার (৮ জুন) আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় ঢাকা অভিমুখী এভারগ্রীণ পরিবহন ও কক্সবাজার অভিমুখী এ ছালাম পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, এ ছালাম পরিবহনের চালক মোহাম্মদ আলী (২৭) এবং ওই বাসের শিশুযাত্রী ইয়াহিয়া। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এভারগ্রীণ পরিবহন (এসি বাস) ও এ ছালাম পরিবহন নামে দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এ ছালাম পরিবহন নামের বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়ির চালক ও এক শিশুযাত্রী নিহত হয়।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, দুর্ঘটনা কবলিত বাস দু’টি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের নির্দেশ

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

তনু হত্যা: কারাগার থেকে আদালতে হাফিজুর

বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশঙ্কাজনক

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন

বাকলিয়ার শিশু নিপীড়ন মামলা: অভিযোগ আমলে নিল আদালত

পার্বত্য মন্ত্রীকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ মুরাদ