হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করলো বিজিবি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি পাঁচ কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ মিনি কাভার্ডভ্যান আটক করেছে।

৪ সেপ্টেম্বর বিকালে জেলার আদর্শ সদর উপজেলা কটক বাজার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে । এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের ৭ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা আমড়াতলী ইউনিয়ন পালপাড়া নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে এবং ১টি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। আটক এসব পণ্যের মূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।

বিজেপি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কুমিল্লা কাস্টমসে জমা করা হবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম