হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল কিশোরের কঙ্কাল

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবক নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল পরনে থাকা কাপড়সহ তৎ সংলগ্ন স্থানে মানবদেহের দেহের কঙ্কাল।

ইসমাইল হোসেন উপজেলার ইসলামপুর ইউপির ৬ নং ওয়ার্ড ভিলেজার পাড়ার সাদেক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী ভিলেজার পাড়া-রাজঘাট বুইগ্গাঘোনা বন এলাকায় এর সন্ধান মেলে।

নিখোঁজ যুবকের খালা জ্যোৎস্না জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের-মত নিখোঁজ ইসমাইলকে খুঁজতে বের হয় তার পরিবারের সদস্যরা। বনের ভেতর খোঁজার এক পর্যায়ে উক্ত স্থানে নিখোঁজের সময় ইসমাইলের পরনে থাকা কাপড় এবং স্যান্ডেল দেখতে পায়। পরে পাশে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কঙ্কাল পাওয়া যায়। এতে তাদের বদ্ধমূল ধারণা পাওয়া কঙ্কালগুলো তার ভাগিনার। কারণ পাশাপাশি নিখোঁজের সময় তার পরনে থাকা কাপড়-সেন্ডেলও পাওয়া গেছে। পরে এ সংবাদ থানা পুলিশকে জানানো হয়।

জ্যোৎস্না আরো জানান,গত দুই মাস আগে তার মানসিক ভারসাম্যহীন ভাগিনা ইসমাইল ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজেও তার সন্ধান মিলেনি। প্রায় এক মাস পর দুই দফা তার বাবা সাদেক হোসেনের মোবাইলে কল করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপরিচিত এক ব্যক্তি। নয়ত তাকে মেরে ফেলার হুমকি দেয়। প্রায় দুই মাস পর এসব মিলল।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতে দায়ীত্বরত এসআই সনক কান্তি দাশ জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশের একটি দল রওয়ানা দিয়েছে। ফিরলেই বিস্তারিত জানবেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’