হোম > সারা দেশ > চট্টগ্রাম

চেক জালিয়াতির ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২৬টি সরকারি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত সেই তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা পরিষদের তিন কর্মচারী সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক ফিরোজ ও নুর ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে সেদিন থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়। তবে সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তারা নির্ধারিত হারে ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

এর আগে, উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের ২৬টি সরকারি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ জুলাই তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

তবে মামলাটি পুলিশের তদন্তের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। পরে রোববার ফুলগাজী আমলি আদালত থেকে তিন অভিযুক্ত জামিন পান। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মামলার ডকেট দুদকে পাঠানোর প্রয়োজন রয়েছে, যাতে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারে।

এমই

বাঁশখালীর বন্যায় জন্মের আনন্দ ছাপিয়ে মৃত্যুর কান্না

লক্ষ্মীপুরে দাদাকে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও

লোহাগাড়ায় মৎস্য খাতে ৮ কোটি টাকার ক্ষতি

লাখের বেশি পানিবন্দির জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা

চলন্ত ট্রাকে ডাকাতি, হামলায় চালক নিহত

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ১০

বন্যার পানি নামছে , বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবিরতা আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত