কক্সবাজারের কুতুবদিয়ায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এতিম ও দরিদ্র মাদ্রসা ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ উল্লাহ জানান, উপজেলার ১৪ টি মাদ্রাসার ১৫৭ জন এতিম ছাত্রদেরকে নতুন জামা, নগদ টাকা ও উন্নতমানের ইফতার বিতরণ করা হয়।