হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপে জামানত হারালেন হাতপাখার আমজাদসহ স্বতন্ত্র প্রার্থী

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মোয়াহেদুল মাওলা।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে দুজনই তাদের নির্বাচনি জামানত হারিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জামানত হারানো দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মোয়াহেদুল মাওলা।

এই আসনে মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৭০০ জন, প্রদত্ত ভোট ১ লাখ ২০ হাজার ৯৫০টি, যার মধ্যে বৈধ ভোট ছিল ১ লাখ ১৮ হাজার ১৫২টি। নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ (১২.৫ শতাংশ) ভোট পেতে হয়। সেই হিসাবে জামানত রক্ষার জন্য ন্যূনতম ১৫ হাজার ১১৯ ভোটের প্রয়োজন ছিল।

কিন্তু হাতপাখা প্রতীকের আমজাদ হোসেন পেয়েছেন মাত্র ৫ হাজার ১৪৫ ভোট এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোয়াহেদুল মাওলা পেয়েছেন মাত্র ৩০৮ ভোট। উভয় প্রার্থীই প্রয়োজনীয় ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হবে। অন্যদিকে, এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা ৭৩ হাজার ০৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আলাউদ্দিন সিকদার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৯৬৬২ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে জামানতসংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

নোয়াখালী-১ আসনে পুনরায় নির্বাচনের দাবি হাতপাখার প্রার্থীর

মিরসরাইয়ে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সিটি নির্বাচনের দাবি জানালেন চসিক মেয়র

চট্টগ্রামে জামানত হারালেন ইসলামী আন্দোলনের সবাই

হাতিয়ার ধর্ষণের ঘটনায় যা জানাল প্রশাসন

আসলাম চৌধুরীর কাছে হেরে জামানত হারালেন ৭ প্রার্থী

তিন সন্তানসহ ফেনীর সেই জহুরার দায়িত্ব নিলেন তারেক রহমান

নির্বাচন-পরবর্তী সহিংসতা: জামায়াত নেতার খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

হাসনাত আবদুল্লার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন