হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর মা-মেয়ের লাশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকে লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

এ বিষয়ে ১৪ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা জানতে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম