হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৭) লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার লাশ ভেসে ওঠে।

কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বরত সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহনাফের পুরো নাম জুহায়ের আয়মান। পিতার নাম মো. শরিফুল ইসলাম। তাদের বাড়ি বগুড়া জেলার বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ। ওই সময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিলেন আহনাফ।

সূত্রমতে, ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর অভিযান চালালেও আহনাফের কোনো সন্ধান মেলেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য সাংবাদিকদের জানান, সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্ট থেকে আহনাফের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম