হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে শ্রমিককে মারধরের ঘটনায় কনটেইনার ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দিয়েছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক-শ্রমিকেরা।

সোমবার বেলা ৩টা থেকে বন্দরের গেট দিয়ে কনটেইনারবাহী ট্রেইলার ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে বন্দরের ভেতর থেকে আমদানি পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেট পাস ইস্যু করাকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা পণ্য পরিবহন বন্ধ করে দিয়ে বন্দরের চার নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রাইম মুভার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা হলেও কোনো কোনো ক্ষেত্রে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করায় মোকতার হোসেনকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো জানান, বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে শ্রমিকদের আশ্বস্ত করেন এবং সমাধানের প্রস্তাব দেন। পরে চার নম্বর গেটে গেলে আরেকটি পক্ষ তাদের দিকে তেড়ে আসে। নিরাপত্তার কারণে তারা পণ্য পরিবহন বন্ধ করে দেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে বন্দরের বিভিন্ন গেটে পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্দরের কনটেইনার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক হয়নি।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার একক কনটেইনার ডেলিভারি হয়। পরিবহন বন্ধ থাকায় আমদানি পণ্য খালাস ও কনটেইনার সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমই

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ