হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

জেলা প্রতিনিধি, ফেনী

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

রোববার বিকেলে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন।

এতে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আমির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, এনসিপি জেলা আহ্বায়ক সৈকত ইসলাম জাহিদ এবং সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনেকে মন্ত্রী ও সংসদ সদস্য হলেও সরকার এখনো ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করছে। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হলে ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তারা আরও বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না। গণভোট বাস্তবায়ন না হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন শহীদ জিয়া

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

মেঘনায় আটকা দেড় শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫