হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোরাকারবারি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ২

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর পরশুরামে চোরাকারবারি নিয়ে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকদল ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ হোসেন (৪০) ও যুবদল নেতা তানভীরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগরে এ ঘটনা ঘটে।

আহতদের পরশুরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনের মাথায় অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সীমান্তে চোরাকারবারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাটি কেটে বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও জানান অনেকে।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, দুজন আহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম